ঝিকরগাছায় একাধিক মামলার আসামি মান্নান আটক

যশোর ঝিকরগাছায় ৫ টি ওয়ারেন্টভূক্ত মামলা ও অন্যান্য থানার একাধিক মামলার আসামী আব্দুল মান্নান (৪০)কে আটক করেছে পুলিশ। রবিবার (০১ই ডিসেম্বর) তাকে আটক করা হয়।আটককৃত আব্দুল মান্নান হলেন,ঝিকরগাছা উপজেলার বড় পৌদাউলিয়া গ্রামের মতিয়ার দফাদারের ছেলে।বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ওসি)শেখ শাহিনুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার ঝিকরগাছা উপজেলার বড় পোদাউলিয়া মাঠের একটি মাছের ঘের থেকে আব্দুল মান্নানকে আটক করা হয়। রবিবার বিকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর