আকাশ থেকে একটি জ্বালানি ভর্তি ট্যাংক আছড়ে পড়েছে ময়মনসিংহের গফরগাওয়ের বটতলায়। এর ভিতর থেকে জ্বালানি তেল জাতীয় দ্রব্য বের হচ্ছে। ট্যাংকটি দেখতে ভিড় করছেন এলাকাবাসী।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাগলা থানার পাইথল ইউনিয়নের বটতলা এলাকার একটি মসজিদের পাশে বিকট শব্দে ট্যাংকটি মাটিতে পড়ে। ধারণা করা হচ্ছে এটি বিমান থেকে পড়েছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
পাগলা থানার ওসি (তদন্ত) ফায়জুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো প্রশিক্ষণ বিমান থেকে তেলের ট্যাংকটি পড়েছে। বিষয়টি বিমান বাহিনীকে অবহিত করা হয়েছে। বিমান বাহিনীর থেকে লোক আসবে বলে জানানো হয়েছে। তারা আসার পর মূল ঘটনা জানা যাবে।
বার্তাবাজার/ডব্লিওএস