“এইডস নির্মূলে প্রয়োজন; জনগণের অংশগ্রহণ” এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা শেরপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক র্যালি উদ্বোধন করেন, জেলা প্রশাসক আনার কলি মাহবুব। পরে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর জেলা হাসপাতালে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শেরপুর জেলা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে নবাগত সিভিল সার্জন ডাঃ আবুল কাশেম মোহাম্মদ আনোয়ারুল রউফ এর সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. মোবারক হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুল বারেক তোতা, বিএমএ শেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. এ.টি.এম মামুন জোশ, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সেলিম মিঞা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোঃ খাইরুল কবির সুমন প্রমুখ।
এসময় জেলা সদর হাসপাতাল সিভিল সার্জন অফিসসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও নার্স ইন্সটিটিউটের অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস