দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শেরপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। ১ ডিসেম্বর রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ডিসি উদ্যানে এ পেঁয়াজ বিক্রি শুরু হয়। বিদেশ থেকে আমদানী করা এই পেঁয়াজ প্রতি কেজি ৪৫ টাকা করে বিক্রি করা হয়। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন।
সরেজমিনে দেখা গেছে, স্বল্পমূল্যে এই পেঁয়াজ কেনার জন্য ডিসি উদ্যানে বিপুলসংখ্যক মানুষ ভীড় করেছেন। দীর্ঘদিন যাবত জেলা শহরের বাজার গুলোয় ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ কিনতে গিয়ে ক্রেতাদের নাভিশ্বাস ওঠে গেছে। সেখানে স্বল্পমূল্যে এই পেঁয়াজ কেনার সুযোগ পেয়ে ক্রেতারা অনেকটা স্বস্তি পেয়েছেন। তুরস্ক থেকে আমদানি করা এই পেঁয়াজ দেশি পেঁয়াজের আকারের চেয়ে অনেক বড়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার টিসিবির ডিলার মেসার্স মাহাবুবুর রহমানের মাধ্যমে ২ মেট্রিক টন অর্থাৎ ২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হয়। পরবর্তীতে দুটি স্থানে আরো বেশি পরিমাণে পেঁয়াজ বিক্রি করা হবে এমনটাই জানিয়েছেন।
বার্তাবাজার/ডব্লিওএস