গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী কবির আল গালিব কে চূড়ান্ত পরিক্ষায় অংশগ্রহনে নিষেধ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রবিবার (১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের চাইস-চ্যান্সেলরের অনুমতি ক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার একটি নোটিশ জারি করেন।
গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর কবির আল গালিব সাধারণ শিক্ষার্থীদের পক্ষে নিজে একা একটি স্মারক লিপি সম্বলিত ২১ দফা দাবি পেশ করার কথা ফেইসবুক স্টাটাসের মাধ্যমে জানান।
সেখানে দাবিগুলোর মধ্যে একটি দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পরিবর্তে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় করা।
তাতে শিক্ষার্থীদের একাংশের মাঝে ক্ষোভের সৃস্টি হয়।তারা জানান এটা গোপালগঞ্জের বঙ্গবন্ধুর পূন্যভূমিতে বঙ্গবন্ধুর পূর্নাঙ্গ নামে নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয়। যার জন্য আমরা গর্বিত।
তারা আরও জানান আমরা এই বিশ্ববিদ্যালয় সৃস্টির ইতিহাস ঘাটলে জানতে পারব।অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে আমরা এই বিশ্ববিদ্যালয় পেয়েছি।জননেত্রী শেখ হাসিনা নিজে এই বিশ্ববিদ্যালয়ের নাম নামাঙ্কিত করেছে।তাই এই নাম পরিবর্তনের চিন্তা করাও অবান্তর।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক প্রদত্ত নোটিশে বলা হয়েছে, কবির আল গালিবের স্টাটাসটি বিশ্ববিদ্যালয় প্রচলিত শৃঙ্খলা বিধির ৫(ক) নং ধারা ভঙ্গ করার সামিল এবং বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিধায় বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে শৃঙ্খলা বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে চূড়ান্ত পরিক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হলো।
এ বিষয়ে কবির আল গালিবের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বার্তাবাজার/ডব্লিওএস