সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর উদ্বোধন ও খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় টুর্নামেন্টে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক।

এসময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৪ (মিঠাইমন-ইটনা-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জিল্লুর রহমান, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাড. এমএ আফজল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ অন্যান্যরা।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কিশোরগঞ্জ জেলা বনাম জামালপুর জেলা। এতে কিশোরগঞ্জ জেলা ৪-০ গোলে জয় লাভ করে।

এতে ঢাকা বিভাগের চারটি জেলা (কিশোরগঞ্জ, নরসিংদি, গাজীপুর, টাঙ্গাইল) এবং ময়মনসিহং বিভাগের চারটি জেলা (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) মোট আটটি জেলা অংশ গ্রহণ করছে।

আগামী ২ ডিসেম্বর বিকেল ৩টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গাজীপুর বনাম ময়মনসিংহ জেলার খেলা অনুষ্ঠিত হবে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর