বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর ইউনিটের ৪৭তম বার্ষিক সাধারণ সভা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর রোববার দুপুর ১২টায় শেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে খরমপুর আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির রুমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম। বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানু। এসময় প্রধান বক্তা ছিলেন, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোর্শেদ আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ এডভোকেট বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আক্তারুজ্জামান, শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক।
শেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের সেক্রেটারি কামারের চর ইউনিয়নের চেয়ারম্যান শেরপুর জেলা যুব লীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামসুন্নাহার কামাল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, আজীবন সদস্য নারী নেত্রী জয় শ্রী নাগ লক্ষ্মী, সাবেক প্যানেল মেয়র কাজী মতিউর রহমান মতি, যুব রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত যুব প্রধান ছাইমন আহম্মেদ সাগর প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্য নির্বাহী কমিটির সদস্য এসএম সাব্বির আহম্মেদ খোকন, বায়েজিদ হাসান, সেলিম উদ্দিন তরফদার সুজন, আবুল কালাম আজাদ, রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা যুব রেড ক্রিসেন্টের সকল সদস্য, সোসাইটির আজীবন সদস্যসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ইউনিটের ২০১৯ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসাব পাঠ করে শোনান ইউনিটের সেক্রেটারি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
বার্তাবাজার/ডব্লিওএস