ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণার লক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ১ ডিসেম্বর রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় তুলশীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে এক কাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত কাজী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ.এইচ.এম লোকমান। এর আগে শেরপুর জেলা প্রশাসকের তুলশীমালায় সম্মেলন কক্ষে সমাবেশ ও মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মতবিনিময়ে যুক্ত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।
পরে প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এ.এইচ.এম লোকমান বলেন, ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহ মুক্ত করতে সকলের আত্মচেতনাকে কাজে লাগাতে হবে। সকলের প্রয়াস ও প্রচেষ্টায় সমাজ থেকে বাল্যবিবাহ মুক্ত করতে সচেতনতা বৃদ্ধি এবং নিকাহ রেজিস্ট্রার (কাজী) দের অপরিসীম ভূমিকা রাখতে গুরুত্বারোপ করা হয়। একটি আলোকিত সমাজ গড়তে সমাজ থেকে বাল্যবিবাহ মুক্ত করতে হলে সবার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে এবং যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে সুখী-সমৃদ্ধি দেশ গড়তে আত্মনিয়োগ করার জন্য সকলকে আহ্বান জানান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, কাজী সমিতির সভাপতি মোঃ খাবিরুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা জন্ম নিবন্ধন সনদ সমস্যা, নোটারি সমস্যা তুলে ধরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শক্ত অবস্থানে থাকার সুপারিশ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়ের আহম্মেদ, শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সারোয়ার জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, ঝিনাইগাতী নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, শেরপুর সদর সহকারি কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, শ্রীবরদী সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান জিসান, সমাজসেবা উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোকছেদুর রহমান, প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমানসহ জেলার ও উপজেলার সকল নিকাহ রেজিস্ট্রার (কাজীগণ) উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস