সিরাজদিখানে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি মনির, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ইমরান

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মনির হোসাইন এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো.ইমরান ভুইয়া ।

সিরাজদিখান উপজেলায় ২০১৯ সালে ১২৮ সারকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয় উন্নয়ন, কর্মদক্ষতা, শিক্ষার মান উন্নয়ন, অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করাসহ সার্ভিক কার্যক্রম বিবেচনা করে বড়বতার্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো.মনির হোসাইন উপজেলঅর শ্রেষ্ঠ সভাপতি এবং বড়বর্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইমরান ভুইয়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এছাড়া একই বছরে উপজেলার শ্রেষ্ঠ নারী প্রধান শিক্ষক হয়েছেন কাকালদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক(পুরুষ) মালবদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন পাল, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক(নারী) ফুলহার সরকারী প্রাথমিক বিদ্যালয়েল শিক্ষক নাজনিন সুলতানা ।

সিরাজদিখান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে মজবুত করে বন্ধ পরিকর। একটি শিশুর শিক্ষাভিত যদি প্রাথমিক বিদ্যালয় থেকে মজবুত করতে না পারা যায়, তবে সে শিশু বড় হয়ে ভাল পড়া লেখা করতে পারেনা। তাই এই শিশুদের যারা ভিত মজবুত করছে তাদের জন্যও সরকার পুরস্কারের ব্যবস্থা রেখেছে। এ বছর যারা পুরস্কার পেয়েছে তাদেরকে দেখে যদি অন্যরাও পুরস্কারের আশা করে তবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়া-লেখার প্রতিযোগিতা থাকবে। আর তা থেকে শিক্ষা ব্যবস্থারও উন্নতি ঘটবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর