জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে খেয়াঘাট টোল ফ্রি করলেন পৌর মেয়র।

আগামীকাল ২ ডিসেম্বর পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এই সম্মেলনকে সফল ও সার্থক করতে ইতিমধ্যে পটুয়াখালী পৌরসভার আওতাধীন ৬টি খেয়াঘাটের টোল ও খেয়া ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী পৌর মেয়র ও জেলা কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ। আগামীকাল সোমবার সকাল ছয়টা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের সাথে সংযুক্ত খেয়াঘাট গুলোতে ফ্রী পার হওয়া যাবে।

পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে যোগদান করবেন । তাদের যাতায়াতের সুবিধার্থে এবং ভোগান্তি কমাতে এই ঘোষণা দেয়া হয়েছে।

পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে আগামীকাল সকাল দশটায় সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি।

জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শহরের প্রধান সড়কগুলো মেরামতসহ পরিষ্কার-পরিচ্ছন্ন পাশাপাশি সম্মেলনস্থলে এবং এর আশপাশে বিভিন্ন এলাকায়, ব্যানার, ফেস্টুন দিয়ে পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকেও সাজসজ্জা করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর