যশোর শহরের হাইকোর্ট মোড় এলাকায় কভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী হাসিবুল হোসেন নিশান (১৭)নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রবিবার(০১ই ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত নিশান যশোর কলেজের প্রথম বর্ষের ছাত্র।
আজ রবিবার তার কলেজ পরিবর্তন করে যশোর সিটি কলেজে ভর্তি হওয়ার কথা ছিল।নিহত নিশান যশোর শহরের খড়কী এলাকার শওকত হোসেনের ছেলে।
নিহতের বাবা বলেন,আমার একটা ছেলে আর একটা মেয়ে। মেয়ে বড়,তার বিয়ে হয়ে গেছে। ছেলে নিশানের যশোর কলেজ পরিবর্তন করে আজ সিটি কলেজে ভর্তি হওয়ার কথা ছিল।এ জন্য সে বাড়ি থেকে ২৪০০ টাকা নিয়ে বের হয়।আমার জামাইয়ের পেট্রল পাম্প উপশহর এলাকায়।সেখানে আমার মোটরসাইকেল রাখা ছিল। সেখান থেকে সে মোটরসাইকেল নিয়ে সিটি কলেজে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।ঘটনাস্থলেই সে মারা যায়।
যশোর কোতোয়ালি থানার এসআই রাশেদুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ দেখতে পাই,পাশে একটি মোটরসাইকেল পড়ে ছিল।মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। যাহার নাম্বার(ঢাকা মেট্রো-ট-১১-৭৬৮৭)ড্রাইভার পালিয়ে গেছে।
বার্তাবাজার/ডব্লিওএস