এমপির গাড়িতেও ডিজেল দেননি পাম্প শ্রমিকরা

ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন করছে পেট্রোল পাম্প মালিক সমিতি। এ জন্য রোববার সকাল থেকে কোনো গাড়িতেই ডিজেল বিক্রি করা হয়নি। এমনকি ঠাকুরগাঁওয়ে সংসদ সদস্যকে বহনকারী গাড়িতে জ্বালানি (ডিজেল) না দিয়ে ফিরিয়ে দিয়েছেন পাম্প শ্রমিকরা।

রোববার সকাল ১০টার দিকে শহরের চৌধুরী ফিলিং স্টেশনে এমপির গাড়ি গেলে জ্বালানি না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন গাড়িতেই ছিলেন।

পাম্পে কর্মরত এক শ্রমিক জানান, আমাদের মালিকের নির্দেশে আমরা সকল প্রকার জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছি। কতদিন বন্ধ থাকবে তা জানি না।

বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির ঠাকুরগাঁও জেলা সভাপতি এনামুল হক বলেন, আমরা ইতিপূর্বে সরকারের কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি। এবারের ১৫ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি চলবে।

বার্তাবাজার/এইচ.আর</strong

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর