ধর্ষণের পর হত্যার দায়ে ভগ্নিপতির ফাঁসি

কিশোরগঞ্জের নিকলীতে রোকসানা নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অপরাধে ধর্ষক ভগ্নিপতি শাহিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত।এ সময় আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়,রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শঙ্কর হালদার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের শেখ নবীনপুর গ্রামে ২০১৭ সালের ১১ মে রাতে কিশোরী শ্যালিকা রোকসানাকে ধর্ষণের পর হত্যা করে ঘরজামাই শাহিন। ঘটনার পরদিন রোকসানার বাবা ফাইজুল ইসলাম শাহিনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এমএ আফজল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোজাম্মেল হক মাখন।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর