যশোরে নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত

যশোরে জেলা প্রশাসকের কার্যালয়ে”এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশ গ্রহণ”এই প্রতিপাদ্যে ব্যক্ত করে নানান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে।

রবিবার(০১ই ডিসেম্বর)এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক শফিউল আরিফ। র‌্যালিতে জেলা প্রশাসন, সিভিল সার্জন, বেসরকারি সংগঠন পিএসটিসি সংযোগ, রেডক্রিসেন্টসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা।

র‌্যালিটি কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃদিলিপ কুমার রায়।আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক শফিউল আরিফসহ প্রশাসন ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর