‘জান বাঁচাও-দেশ বাঁচাও’ স্লোগানে দেশজুড়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে বাম জোটভুক্ত সিপিবি। গত বৃহঃবার এ পদযাত্রায় প্রবীণ রাজনীতিক মনজুরুল আহসান খানসহ বাম জোটের নেতাদের উপর হামলার ঘটনায় সরকারকে ধিক্কার জানান সিপিবি।
এর অংশ হিসেবে রবিবার বেলা ১২টার দিকে কুড়িগ্রাম শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গনতান্ত্রিক জোট। ঘন্টাব্যাপী এ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ নেতা মোনাব্বের হোসেন,সিপিবি’র কুড়িগ্রাম সভাপতি উপেন্দ্রনাথ রায়,আক্তারুল ইসলাম রাজু,সুব্রতা রায়,পারুল হক প্রমুখ।
এ সময় বক্তারা তাদের নেতা কর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। এসময় কুড়িগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেন।
বার্তাবাজার/এমকে