দিনাজপুরের হিলিতে বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে। দিবসটি পালনে আজ রোববার বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারী সংস্থা লাইট হাউসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফিরোজ জামান, লাইট হাউসের হিলি ম্যানেজার আরিফুর রহমান প্রমুখ।
বার্তাবাজার/এমকে