নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসেন হাজার-হাজার বিক্ষোভকারী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজধানী তেল আবিব। গতকাল শনিবার (৩০ নভেম্বর) তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার-হাজার বিক্ষোভকারী।

টি দুর্নীতি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু ইসরায়েলের পাঁচবারের প্রধানমন্ত্রী। গেল সপ্তাহেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়। অবশ্য, অপরাধ প্রমাণিত বা শাস্তি নির্ধারিত না হওয়া পর্যন্ত পদত্যাগের কোনও বাধ্যবাধকতা নেই দেশটির সংবিধানে।

বিক্ষোভকারীদের দাবি, অর্থ লোপাটের মাধ্যমে দেশকে তলানিতে নিয়ে ফেলেছেন নেতানিয়াহু। অবিলম্বে তাকে ক্ষমতা থেকে অপসারণের দাবি তাদের। দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে খাদের কিনারে ইসরায়েলের ভাবমূর্তি- এমনটাও অভিযোগ তাদের। কিন্তু, সব অভিযোগ উড়িয়ে দিয়ে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর