নোয়াখালী হাতিয়ায় অস্ত্রসহ জলদস্যু আটক

নোয়াখালী হাতিয়ার গুল্লাখালি খাল থেকে পাঁচটি ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে এক জলদস্যু আটক করে হাতিয়া কোস্টগার্ড।

হাতিয়া কোস্ট গার্ডের সূত্রে জানা যায়, জল দস্যু জামাল এর নেতৃত্বে একদল ডাকাত হাতিয়া গুল্লাখালিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত সর্দার মো. জামালকে (৪৫) পাঁচটি দেশীয় অস্ত্রসহ আটক করে এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। রবিবার গভীর রাতে তাদেরকে গুল্লাখালী থেকে আটক করে।

এ বিষয়ে হাতিয়া কোস্টগার্ডের উপ-পরিদর্শক ফারুক আহমেদ জানান, জামাল তার বাহিনী নিয়ে দীর্ঘদিন ধরে হাতিয়ায় নদীতে তারা ডাকাতি করে আসছে পরে গুলিয়াখালি ডাকাতির প্রস্তুতি নিলে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে থানায় পেরণ করি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর