মেক্সিকোতে সন্ত্রাসীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ, পুলিশসহ নিহত ১৪

মেক্সিকোতে সন্ত্রাসী দলের সদস্যদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী ও চার পুলিশ নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। রয়টার্স জানায়, শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১ টায় মেক্সিকোর কোয়াহুইলা রাজ্যে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

কোয়াহুইলা রাজ্য সরকারের মুখমাত্র জানায়, সীমান্ত শহর পিয়েদাস নেগ্রাস থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভিয়া য়ুনিয়ন শহরে রাজ্য পুলিশের সঙ্গে পিকআপ ট্রাকে করে আসা ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীদের লড়াই হয়।

কোয়াহুইলার গভর্নর মিগেল আঙ্গেল রিকেলমে সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা প্রতিবেশী তামাউলিপাস রাজ্য থেকে কোয়াহুইলায় এসেছিল। বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী ও চার পুলিশ নিহত এবং ছয় পুলিশ আহত হয়েছেন।

তিনি আরও জানান, বন্দুকধারীদের নিয়ন্ত্রণে আনতে তার রাজ্য দৃঢ় প্রতিজ্ঞ। স্থানীয় পুলিশ হামলায় ব্যবহৃত ১৪টি গাড়ি শনাক্ত করেছে ও বহু অস্ত্র জব্দ করেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর