পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত

“এইডস নির্মূলে প্রয়োজন জনগণের অংশগ্রহণ” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় পঞ্চগড় সিভিল সার্জনের কার্যালয় হতে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্হানে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার ইউসুফ আলী, সিভিল সার্জন ডা মো নিজামউদ্দিন, ডা আমির হোসেন, ডা আফরোজা বেগম রিনা সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা -কর্মচারীরা অংশগ্রহণ করে। র‌্যালি শেষে সিভিতে সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর