পাকিস্তানে শত শত শিশুর এইচআইভি পজিটিভ হওয়া নিয়ে এখনো রহস্য কাটেনি

পাকিস্তানের সিন্ধ প্রদেশে শিশুদের মধ্যে ব্যাপক মাত্রায় এইচআইভি সংক্রমণের ঘটনা ঘটেছেপাকিস্তানে ছোট একটি গ্রাম আছে যেখানকার প্রায় ৯০০ শিশু এইচআইভি পজিটিভ।

এ বছরের এপ্রিলে সেখানকার একজন স্থানীয় চিকিৎসক তার ক্লিনিকে আসা শিশুদের উপসর্গ দেখে সন্দেহ করেন।তিনি সেসব শিশুর এইচআইভি পরীক্ষা করার উপদেশ দেন।আটদিনের মধ্যে এক হাজারের বেশি মানুষের শরীরে এইচআইভি ভাইরাসের উপস্থিতি আছে বলে জানা যায়।

শুধু পাকিস্তানেই নয়, এশিয়াতেও এত মানুষের, বিশেষ করে শিশুদের মধ্যে একসাথে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ার নজির নেই বললেই চলে।

পাকিস্তানে যেসব শিশুর দেহে এইচআইভি ভাইরাস থাকে তাদের অধিকাংশ ক্ষেত্রেই বৈষম্যমূলক আচরণের বিস্ময়কর সংক্রমণ।পাকিস্তানের ঘটনায় বিস্মিত হওয়ার মত বিষয়টি হলো, সেখানে এইচআইভি আক্রান্ত হওয়া শিশুদের অধিকাংশের বয়সই ১২’র কম।

তাদের পরিবারের সদস্যদের মধ্যেও এই রোগের কোনো উপস্থিতি ছিল না।ভাইরাস ছড়িয়ে পড়ার হার সবচেয়ে বেশি ছিল যেখানে, সেই রাতোদেরোতে গিয়েছিলাম আমি।সেখানকার একটি ছোট স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার মুজাফফর ঘাঙরো সাত বছর বয়সী এক শিশুকে পরীক্ষা করছেন

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর