চুয়াডাঙ্গায় ৪ বোতল ফেনসিডিলসহ চাকুরিচ্যুত এক পুলিশ কনেস্টেবলকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওই পুলিশ সদস্যের নাম কবিরুল ইসলাম (৩৫)। সে পাশ্ববর্তী মেহেরপুর জেলার বন্দর গ্রামের মৃত মিয়াউর রহমানের ছেলে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত কবিরুল ইসলাম খুলনা জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তবে এখন তিনি শাস্তিমূলক বরখাস্তকৃত রয়েছেন।
পুলিশ জানায়, ভারতীয় ফেনসিডিলের চালান যাবে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী মুন্সিপুর এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় পুলিশের সন্দেহ হলে একটি ইজিবাইককে গতিরোধ করা হয়। ইজিবাইকে থাকা বরখাস্ত পুলিশ কনস্টেবল কবিরুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে চার বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
বার্তাবাজার/এমকে