দৈনিক ঢাকা টাইমস্ এর সম্পাদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার শেরপুরে জাতীয় দৈনিক “ঢাকা টাইমস” ঢাকা টাইমস্ ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমান কে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর শনিবার বিকালে শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা টাইমসের শেরপুর উপজেলা প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণের উদ্দোগে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাবেক সাধঅরণ সম্পাদক রাশেদুল হক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন জুম্মা, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, সাহিত্য-সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক এ.জেড হীরা, পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম সাংবাদিক এসআই বাবলু, প্রভাষক শফিকুল ইসলাম, লিমন হাসান, শুভ কুন্ডু, নজরুল ইসলাম, ইউনুস আলী, নাজমুল হুদা নয়ন, বিমান মৈত্র, আবু বকর সিদ্দিক, মোজাফ্ফর আলী, হেলাল উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমানের প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর