ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

রাজধানীর কাওরানবাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, পণ্যবাহী ট্রাকটি শনিবার দিবাগত রাতে কাওরানবাজার রেলক্রসিংয়ে পার হওয়ার সময় রেললাইনে উঠে গেলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি। এসময় ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর