রাণীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি সইদুল, সম্পাদক তাজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক সভাপতি এবং তাজ উদ্দীন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ও কাউন্সিল অধিবেশনের নির্বাচন কমিশনার এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন।

এর আগে দুপুরে রাণীশংকৈল মডেল স্কুল মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি।

সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজ উদ্দীন।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশ দত্ত টিটোসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর