বগুড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় নারীসহ আটক ৫

বগুড়ার আদমদীঘির সান্তাহার ফাড়ীর ইনচার্জ আনিছুর রহমানের উপর হামলার ঘটনায় ৫ হামলাকারীকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। শনিবার তা‌দের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হ‌য়ে‌ছে।

আটকরা হ‌লেন, সান্তাহার নিউকোলনীর মুন্টু মিয়ার ছে‌লে আলামিন (রকি), ময়নুলের ছে‌লে সেলিম,চাবাগান এলাকার নুর ইসলামের ছে‌লে রিফাত হো‌সেন,জিয়ারুল সরকারের ছে‌লে মনজুরুল ইসলাম ও আসলাম হো‌সে‌নের স্ত্রী হামিদা বেগম।

উল্লেখ্য, শুক্রবার (২৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনিছুর রহমানের নেতৃত্বে তাদের পুলিশের একটি দল সান্তাহার চা-বাগান এলাকার মাদককারবারি শিবলুর বাসায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। এ সময় শিবলু ও হামিদা বেগম নামে দু’জনকে আটক করা হয়। পরে ওৎ পেতে থাকা অপর আসামিরা পুলিশের ওপর হামলা করে শিবলুকে ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায় পুলিশ পরিদর্শক আনিছুর রহমান আহত হন। পরে তিনি বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনসহ মোট ১৯ জনের বিরুদ্ধে আদমদিঘী থানায় একটি মামালা দায়ের করেন।

সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনিছুর রহমান ৫ হামলাকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর