বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় পাবনার চাটমোহরে সবুরা খাতুন (১৪) নামের এক মাদরাসা ছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রতন হোসেন ও রিপন হোসেন নামের দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। গতকাল রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এসিড আক্রান্ত সবুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী সবুরা খাতুন চাটমোহর উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামের ব্যবসায়ী সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী।
স্বজনরা জানায়, মাদ্রাসা ছাত্রী সবুরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল একই এলাকার রতন হোসেন নামের এক কিশোর। তাতে রাজী হয়নি সে।
শুক্রবার রাতে ঘরে পড়াশোনা করার সময় তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালানোর সময় রতন ও তার বন্ধু রিপনকে আটক করে স্থানীয়রা।
পরে এসিড আক্রান্ত সবুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। এ ঘটনায় মাদ্রাসাছাত্রীর পিতা বাদি হয়ে দুই কিশোরকে আসামী করে চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন।
কর্তব্যরত চিকিৎসক জানান, ওই ছাত্রীর শরীরের দশ ভাগ দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে স্থানান্তর করা হবে।
বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় পাবনার চাটমোহরে মাদরাসাছাত্রীকে এসিড নিক্ষেপ; আটক ২
বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় পাবনার চাটমোহরে মাদরাসাছাত্রীকেএসিড নিক্ষেপ; আটক ২
Gepostet von Barta Bazar am Samstag, 30. November 2019
বার্তাবাজার/ডব্লিওএস