যশোর বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ২৫ লাখ টাকার ভারতীয় ৫৫১বোতল ঔষধ আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা।
শনিবার(৩০শে নভেম্বর)দুপুর আড়াই টার সময় ঔষধ গুলো আটক করা হয়। বেনাপোল(আইসিপি)বিজিবি জানান,নিজস্ব গোয়েন্দা এফআইজির নায়েক আব্দুল আলিম এর সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে কামরুজ্জামান নামে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমান ভারতীয় ঔষধ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে আন্তর্জাতিক প্যাছেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার মোশারফ হোসেন এর নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে ৫৫১ বোতল ভারতীয় ঔষধ আটক করেন।
যার সিজার মূল্য ২৫ লাখ টাকা।কামরুজ্জামান দীর্ঘদিন যাবত ভারত থেকে ঔষধ এনে বাংলাদেশে বিভিন্ন জেলায় সাপ্লাই করে থাকে বলে একাধিক সূত্র জানিয়েছেন।তার পাসপোর্ট নং ED 0697763।আটক ঔষধ বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হবে।
বার্তাবাজার/ডব্লিওএস