চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ আলী আকবর (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭ এর কর্মকর্তাবৃন্দ।
শনিবার (৩০ নভেম্বর) ভোরে বাঁশখালী থেকে অস্ত্র সংগ্রহ করে নোয়াখালীতে নিয়ে যাওয়ার সময় কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিকলবাহা এলাকা হতে আলী আকবরকে গ্রেফতার করা হয়। তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৪টি ওয়ানশুটার গান, ২৩ রাউন্ড গুলি পাওয়া যায় ও লাখ খানেক নগদ টাকা পাাওয় যায়।
র্যাব-৭ এর অপারেশন অফিসার মোহাম্মদ মাশকুর রহমান বলেন, আলী আকবর নোয়াখালী জেলার হাতিয়া বয়ারচর এলাকার নুর আহমদের ছেলে। সে একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। বাঁশখালী থেকে এসব অস্ত্র ও গুলি সংগ্রহ করেছেন আলী আকবর। অস্ত্র ও গুলি নিয়ে নোয়াখালীর হাতিয়া যাচ্ছিলেন।
গ্রেফতার আলী আকবর র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে, বাঁশখালী থেকে এসব অস্ত্র ও গুলি সংগ্রহ করে নোয়াখালীর হাতিয়া এলাকার জলদস্যুদের কাছে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। তিনি জলদস্যুদের নিকট নিয়মিত অস্ত্র সরবরাহ করেন।
বার্তাবাজার/ডব্লিওএস