নোয়াখালীতে এলজিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ইউনুছ (২৩) নামে এক যুবককে অস্ত্রসহ আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ২র্উান্ড গুলি ও একটি কিরিছ জব্দ করা হয়। শনিবার বিকাল ৩টায় নোয়াখালী পৌরসভা গেইটের সামনে থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত ইউনুছ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন অস্ত্রসহ ইউনুছ নামে এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড গুলি ও একটি কিরিছ জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর