মির্জাপুরে মুক্তিযোদ্ধাদের পুন: যাচাই বাছাই শুরু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার “ক” তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনকারীদের পুন:যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে তিন দিন ব্যাপি বাদপড়া ৯২ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই শুরু হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানিয়েছেন। সোমবার পর্যন্ত এ যাচাই-বাছাই চলবে। যাচাই-বাছাই কমিটিতে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বিএসসি, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট হাজী মো. মোশারফ হোসেন মনি, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুর রহমান শহীদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক।

এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ^াস বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের নির্দেশনায় ২০১৭ সালে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। বিভিন্ন কারনে মির্জাপুর উপজেলার মির্জাপুর পৌরসভা, বহুরিয়া, আনাইতারা, গোড়াই, জামুর্কী, উয়ার্শী, মহেড়া, বানাইল, ফতেপুর, ভাওড়া, ভাতগ্রাম, তরফপুর, আজগানা, লতিফপুর ও বাঁশতৈল ইউনিয়নের ৯২ জন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই থেকে বাদ পরেন। এ বছর মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের নির্দেশনায় যাচাই-বাছাই কমিটির মাধ্যমে ৯২ জন প্রকৃত মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই হচ্ছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর