গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ফল প্রত্যাক্ষান করে পূন নিবর্ািচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে প্রতিদ্বন্ধি প্রার্থীরা।
শনিবার ১২ টায় আড়পাড়া খেয়াঘাট বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঐ বিদ্যালয়টির সাবেক সভাপতি নাসির উদ্দিন পিটু।
আগে থেকেই নির্বাচনের ফলাফল তৈরি ও ভোটার তালিকাসহ নানা অনিয়মের কথা উল্লেখ্য করে তিনি বলেন, নির্বাচন পরিচালনা কমিটিকে ম্যানেজ করে বিজয়ী প্রার্থীরা বিজয় অর্জন করেছে। আড়পাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৬ নভেম্বর অথচ নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ সেকেন্দার শেখ (উপজেলা কৃষি কর্মকর্তা) আমাদেরকে নির্বাচনের যে ফলাফল সিট দিয়েছে তাতে উনি স্বাক্ষর করেছে ২৫ নভেম্বর। আমরা এ নির্বাচনের ঘোষিত ফলাফল প্রত্যাক্ষান করছি এবং পূননির্বাচনের দাবী জানাচ্ছি।
বার্তা বাজার/এম.সি