তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি বলেছেন, আমি ভাগ্যবান, আমি অহংকার বোধ করি, আমি মাথা উচুঁ করে কথা বলি, আমি গর্ব অনুভব করি কারন আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। আমি কখনো ঐ জামাত-বিএনপি ও রাজাকারদের সাথে আপোষ হবো না। যতদিন বেচে থাকবো ততদিন মুক্তিযোদ্ধাদের সেবা করে যাবো। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল, নির্যাতিত মানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধারা, আওয়ামী পরিবার, বঙ্গবন্ধুর আদর্শের নেতা কর্মী ও মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন বিএনপি নামক একাত্তরের দালালরা কোন দিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।
শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিমিয় সভায় এসব কথা বলেন তিনি।
উপজেলা নিবার্হী অফিসার শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্তে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র রুকনুজ্জামান রোকন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার নুরুল ইসলাম তরফদার, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ।
বার্তা বাজার/এম.সি