কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ফরহাদ হাসান ছোটন কে সভাপতি ও দিদারুল আলম আকাশ কে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ জন বিশিষ্ট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক সোহেল রানা, মানিক আহমেদ ও জহিরুল ইসলাম জহির সহ ছয়জন যুগ্ম আহব্বায়ক। রাত সাড়ে নয়টায় একই ইউনিয়নে সাদেক হোসেন কে সভাপতি ও মনিরুজ্জামান রাসেল কে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক এখলাস উদ্দিন, যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ সোহাগ মিয়া ও বদরুল আমিন বদরুল। পাল্টাপাল্টি কমিটিতে বিব্রত হতাশ সাধারণ ছাত্রলীগের কর্মিরা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক সোহেল রানা বলেন, আহব্বায়ক এখলাস উদ্দিন দলে অনুপ্রবেশকারী কিছুদিন আগে পত্রিকায় প্রকাশ হয়েছে। ছাত্রলীগের গতি ফিরিয়ে আনতে স্হানীয় সাংসদের পরামর্শ ক্রমে সংগঠনকে সুসংগঠিত করতেই আমরা এগারসিন্দুর ইউনিয়নে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছি।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক এখলাস উদ্দিন বলেন, ছয়জন যুগ্ম আহব্বায়ক একটি ত্রুটিপূর্ণ পুর্ন কমিটি দিয়েছিল তাহা সংশোধন করে আমি সহ ছয়জন যুযুগ্ম আহব্বায়ক ও সদ্য সাবেক এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি নিয়ে একটি বর্ধিত সভা করে নতুন কমিটির অনুমোদন দিয়েছি।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক মোতায়েম হোসেন স্বপন বলেন, ছাত্রলীগ আওয়ামীলীগের অঙ্গসংগঠন, উপজেলা ছাত্রলীগ জেলা ছাত্রলীগের অধীনে যদি উপজেলা ছাত্রলীগে কোন ধরনের বিশৃঙ্খলা হয় সে বিষয়ে জেলা ছাত্রলীগ দেখবে।
পাল্টাপাল্টি কমিটির দেওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী বলেন, ফেইসবুকে দেখেছি পাল্টাপাল্টি কমিটি। জেলা ছাত্রলীগ সিদ্ধান্ত নিয়েছিলাম পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের মঙ্গলের জন্য নিষ্ক্রয় ও বিবাহিতদের কে বাদ দিয়ে নতুন একটি পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি করে কার্যক্রম ও গতি ফিরিয়ে আনতে, কারণ পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন করার মতো অবস্তা নাই ওদের মধ্য সমন্বয় নেই কিছুদিন আগে পাকুন্দিয়া উপজেলা সহ কয়েকটা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি করিলে কেন্দ্র তাহা পুর্নবহাল রাখে।
বার্তা বাজার/এম.সি