বাস-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ভারতের মুর্শিদাবাদের ফারাক্কায় বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছে।
শনিবার সকালে শিলিগুড়ি থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল বাসটি। ফারাক্কায় এনটিপিসি মোড়ে অপরদিক থেকে আসা তেলের ট্যাঙ্কারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়৷

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷

এদিকে, বাস দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ৷ বাস ও ট্যাঙ্কার দ্রুত গতিতে চলছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। চালকদের মধ্যে কেউ একজন ঘুমিয়ে পড়েছিলেন বলেও ধারণা করছে পুলিশ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর