লালমনিরহাট থানার অভিযানে ১৯০ কেজি গাঁজাসহ ট্রলি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট থানার অভিযানে ১৯০ কেজি গাঁজাসহ ট্রলি ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে ।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ  মোঃ মাহফুজ আলম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুর আলম সরকার পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চর গোকুণ্ডা জুম্মাপাড়ার বাসিন্দা মোঃ সবুজ ইসলাম, পিতা মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আমিনুল, পিতা মোঃ আয়নাল হককে ১৯০ কেজি গাঁজা ও ১টি ইঞ্জিন চালিত ট্রলিসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিপক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিলের  ১৯(গ)/৩৮/৪১ এ মামলা করা হয়।
জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম সেবা) লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

 

বার্তা বাজার/এম.সি 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর