নওগাঁয় ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে টাস্ক ফোর্স

নওগাঁয় ১৬বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি টাস্ক ফোর্সের অভিযানে ১৯.২৪০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করা হয়েছে।

নওগাঁ ১৬ বিজিবি’রঅধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে বিজিবি টহল দল নিয়ামত পুর উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা ও থানার ওসি আবুলকালাম আজাদসহ পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল শুক্রবার রাতে জেলার নিয়ামতপুর উপজেলার হাজী নগর ইউনিয়নের খোর্দ্দ চম্পা গ্রামে নামক স্থানে অভিযান পরিচালনা করে এই মূর্তি উদ্ধারকরে।

নওগাঁ ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের খোর্দ্দা চম্পা গ্রামের আব্দুল মান্নানের বাড়ীর পার্শ্বে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায়১৯.২৪০ কেজি ওজনের ১টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধারকরা হয়। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক মূল্য ১৯লাক্ষ ২৪ হাজার টাকা। তিনি আরো জানান, মূর্তিটি দেশের বাহিরে পাচার হচ্ছিল বলে ধারণা করা হয়। অভিযান পরিচালনার সময় আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মুর্তিটি রেখে পালিয়ে যায়। এ ব্যাপারেআইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর