সাতক্ষীরার প্রাণ সায়ের খালের পরিষ্কার-পরিছন্নতা অভিযান শুরু

সাতক্ষীরা শহরের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রাণ সায়ের খালের দূষণ রোধ করা খুবই জরুরী। এ লক্ষ্য সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে প্রাণ সায়ের খালের দুইপাড় সর্বাত্মক পরিষ্কার – পরিছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নেতৃত্বে এই পরিষ্কার পরিছন্নতা অভিযানে আরও অংশ নেন সাতক্ষীরার সিভিল সার্জন শেখ আবু শাহীন, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাড. ফাহিমুল হক কিসলুসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ।

শহরের নারকেলতলা মোড় থেকে শুরু হওয়া এই অভিযান চলাকালে খালের দুই পাড় থেকে পলিথিনসহ ময়লা-আবর্জনা অপসারণ এবং খালপাড়র বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীদের প্রতি খালে ময়লা আবর্জনা না ফেলার আহবান জানিয়ে তাদের সতর্ক করা হয়।

এ সময় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, প্রাণ সায়ের খাল সাতক্ষীরা শহরের প্রাণ। পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় প্রাণ সায়ের খালের দূষণ রোধ করা খুবই জরুরী। খাল পাড় পরিষ্কার – পরিছন্ন করার এই কর্মসূচি মূলত জনগণকে সচেতন করার জন্য। আমি সাতক্ষীরাবাসীর প্রতি আহবান জানাই পরিবেশ সুন্দর রাখতে ও শহরের সৌন্দর্যবর্ধনে খালের দূষণ রোধ করুন। খালে কেউ ময়লা আবর্জনা বা পলিথিন ফেলবেন না।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর