‘সরকারের ব্যয় বাড়ছে, কর বাড়ানোর বিকল্প নেই’

দেশের মোট জনগোষ্ঠীর মাত্র ১ শতাংশ কর দেয়। এটি কোনোভাবেই গৌরবের নয়।

সরকারের ক্রমবর্ধমান ব্যয় মেটাতে কর বাড়ানোর বিকল্প নেই। শনিবার সকালে আয়কর দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

সকালে আয়কর দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন এনবিআর চেয়ারম্যান। এছাড়া শোভাযাত্রায় অংশ নেন বিনোদন জগতের তারকারাও। রাজস্ব কর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি এনবিআর ভবনের সামনে থেকে শুরু হয়ে আবার সেখানে এসে শেষ হয়।

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে তারকারা বলেন, দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য কর-ই অবলম্বন। তাই করভীতি দূর করার পরামর্শ দেন তারা।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের ৪ কোটি মানুষ আছে, যারা আয়কর দেয়ার সামর্থ্য রাখেন। কিন্তু মাত্র ২২/২৩ লাখ মানুষ রিটার্ণ জমা দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর