গাঁজা বিক্রি করে মাসে ৮০ লাখ টাকা আয়!

চেহারা দেখে বোঝার উপায় নেই তিনি অনেক টাকা পয়সার মালিক। জয়দেব দাসের রয়েছে দামি গাড়ি, বিদেশি কুকুর। এছাড়া নিজের নিরাপত্তার জন্য প্রতি মাসে খরচ করেন ৫৬ হাজার টাকা। কেউই জানতেন না তিনি আসলে ঠিক কী কাজ করেন। বুধবার কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করার পরে জানা যায়, জয়দেব আসলে মাদকের কারবারি।

পুলিশের বরাত দিয়ে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসে মোট ১৬০০ কেজি গাঁজা আসত জয়দেবের কাছে। তা নিজের বিলাসবহুল ফ্ল্যাট এবং বাবা-মার বস্তির ঘরে লুকিয়ে রাখতেন তিনি।

তদন্তকারীরা জানিয়েছেন, কেজি প্রতি ৫ হাজার টাকায় গাঁজা বিক্রি করতেন জয়দেব। মাদক পাচারকারীদের কাছে ট্যাংরা এলাকার ‘ডন’ বলে পরিচিত ছিলেন তিনি।

শিয়ালদহ, গড়িয়া এলাকায় গাঁজা সরবরাহ করতেন জয়দেব। গাঁজা কোথা থেকে পেত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশে জানায়, ৫-৬ বছর ধরে মাদক কারবার চালালেও এক তৃণমূল নেতার ছত্রছায়ায় থাকায় জয়দেব ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর