মহানগর আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন শেখ হাসিনা

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেছেন।

আজ শনিবার বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন। এজন্য আগেই সব প্রস্তুতি সম্পন্ন হয়। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হন।

আগেই সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ দুই শাখার নেতৃত্বে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছিলেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা।

মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫ থানা ও ১০০ ওয়ার্ড ও ইউনিয়নগুলোর কমিটি হয়েছে। প্রতিটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক হবে কাউন্সিলর। ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম লিখে জমা দেবে থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। তাদের মধ্যে থেকে সমন্বয় করে নির্বাচন করবে কে হবে কাউন্সিল আর কে হবে ডেলিগেট।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর