পুলিশ জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে খেলাধুলার সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে একটি অ্যাম্বুলেন্সে করে শহরে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন সহপাঠী।
তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি ঢাকা-পাবনা মহাসড়কের রাজাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৭ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্স চালক রাজু আহমেদের মৃত্যু হয়।
বার্তাবাজার/এইচ.আর