বগুড়ায় ফার্মেসী ম্যানেজারকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি

বগুড়ায় সারোয়ার হোসেন বাবু (৪০) নামের এক ফার্মেসী ম্যানেজারকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। গুরতর আহত অবস্থায় তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২ এই ঘটনা ঘটে। বকশিবাজার মোড় এর সুবর্ণ ফার্মেসী থেকে বাড়ী ফেরার পথে শহরের মোহাম্মদ আলী হাসপাতালের কাছে আইএসটি মেইন গেইটে মোটর বাইক আরোহী ৩ যুবক তার পথ রোধ করে তাকে ছুরিকাঘাতে করে তার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় মোটর সাইকেল যোগে দ্রুত চলে যায় ছিনতাইকারীরা।

আহত সারোয়ার হোসেন বাবু শহরের ঠনঠনিয়া এলাকার ডা. মোজাহার হোসেন এর পুত্র। তিনি জানান, তার বাসা ঠনঠনিয়া এলাকায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানীর কাছে তিনি বকশিবাজার মোড়ে সুবর্ণ ফর্মেসীতে ম্যানেজার হিসেবে চাকরী করেন। কাজ শেষে বাসায় ফিরার সময় হাসপাতালের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন।

সদর থানার অফিসার ইনচার্জ বদিউজ্জমান জানান, বিষয়টি অবগত হয়েছি ,দ্রুত ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর