পাবনার চাটমোহরে এক মাদরাসাছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগে দুই তরুণকে আটক করেছে স্থানীয়রা।
শুক্রবার রাতে ওই উপজেলার বনগ্রাম সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। ওই দুই তরুণকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন- একই উপজেলার পার্শ্বডাঙ্গা ইউপির বনগ্রাম পশ্চিম চকপাড়ার রতন হোসেন, বনগ্রাম পুকুরপাড়ার রিপন হোসেন।
অ্যাসিড আক্রান্ত ছাত্রীর বাবা জানান, তার মেয়ে ঘরে পড়াশোনা করছিলো। ওই সময় দরজা খোলা পেয়ে তার শরীরে অ্যাসিড মারে রতন ও রিপন। পরে পালানোর সময় তাদের আটক করে স্থানীয়রা। ওই ছাত্রীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার ওসি শেখ নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক দুইজনকে হেফাজতে নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয়ে এ ঘটনা ঘটেছে।
বার্তাবাজার/কে.জে.পি