ধামরাইয়ের কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে সন্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান কে সভাপতি ও এনায়েতুর রহমান কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
এসময় প্রধান অতিথি বলেন, স্বচ্ছ ও সৎ নেতাকর্মীদের আমরা সবসময় অগ্রাধিকার দিয়ে থাকি। তাই ধামরাইয়ে এবার নেতা তৈরীতে আর ভুল করতে চাইনা। যাদের সাথে জনগনের হৃদয়ের সম্পর্ক, আত্মার সম্পর্ক, তাদেরকেই আমরা নেতৃত্বে আনবো।
সম্মেলনে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দলকে যারা ভালবাসে এবং যারা কোনো দূর্ণামে নাই, তাদেরকে পদে রাখা হবে। কোনো চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাটকারী এবং চুরি-ডাকাতি করে জেলখাটা কাউকে কোনো ভাবেই দলে জায়গা দেয়া হবে না।
সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন-ধামরাই উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি মোহাদ্দেস হোসেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব, উপদেষ্টা মন্ডলির সদস্য বিল্লাল হোসেন,
পৌর কমিশনার শহিদুল্লাহ, আরিফুল ইসলাম, সাহেব আলী, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহফুজুল হক শাহীন, আমিনুর রহমান, দেলোয়ার প্রমুখ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।
পরে আগত নেতাকর্মীরা কুশুরা ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
বার্তাবাজার/ডব্লিওএস