কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্টে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) দিনগত রাতে উপজেলার রামপুর এলাকায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. আশরাফ হোসেন কবির।
টুর্নামেন্ট উদ্বোধন করেন পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক।
খেলায় একতা স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ১২ ওভারের নির্ধারিত খেলায় প্রথমে মাঠে নেমে দুই উইকেট হারিয়ে একতা স্পোর্টিং ক্লাব ৯৩ রান করে। এরপর মাঠে নামে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। শেষ ওভারে টার্গেট রান তাড়া করে চার উইকেটে বিজয়ী হয় মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলের হিমেল একাই ৫৩ রান করেন। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের হিমেল।
ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার আবুল খায়ের ও ফাইজুল ইসলাম। টুর্নামেন্টে ৬টি দল অংশ নেয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মাসুদ আলম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খায়রুল, উপজেলা যুবলীগ নেতা মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন টুটুল, পুমদী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ফারুক, স্থানীয় সমাজসেবক ওয়াসকুরনসহ অন্যান্য নেতৃবৃন্দ। খেলাটি বিপুল সংখ্যক ছাত্র-জনতা উপভোগ করেন।
টুর্নামেন্ট কমিটির প্রধান পুমদী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্মআহবায়ক মোজাম্মেল হক নীরব ও সহকারী হিমেলের সর্বিক আয়োজনে এই মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।
বার্তা বাজার/এস.আর