ঝিনাইদহে ক্ষ্যাপা কুকুরের কামড়ে ২ গ্রামে অন্তত ৩০ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে শৈলকুপা উপজেলার পাইকপাড়া ও বিপ্রবগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসিরা জানান, দুপুরের পর থেকে একটি ক্ষ্যাপা কুকুর পাইকপাড়া গ্রামে ঢুকে মানুষকে কামড়াতে থাকে। সেখানে এলাকাবাসী তাড়া করলে কুকুরটি পালিয়ে পার্শবর্তী বিপ্রবগদিয়া গ্রামে গিয়ে কামড়াতে থাকে। আহতদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এদিকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি র্যাবিস ভ্যাসিন না থাকায় বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা নিতে হয়।
এ ব্যাপারে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন বলেন, কুকুড়ের কামড়ে আহত হয়ে যারা এসেছেন তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস