পাবনায় পাবিপ্রবির এম্বুলেন্স ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের এম্বুলেন্স ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও শিক্ষার্থীসহ অন্তত ছয়জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার রাজাপুরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিকেলে বিশ^বিদ্যালয় খেলার মাঠে আন্তবিভাগীয় ফুটবল খেলায় অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থীকে নিয়ে কয়েকজন পাবনা জেনারেল হাসপাতালে আসে। চিকিৎসা শেষে ক্যাম্পাসে ফেরার পথে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুরে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিশ^বিদ্যালয়ের এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়।

হাসপাতালে আনার পথে অ্যাম্বুলেন্সের চালক রাজু আহমেদ (৩২) মারা যায়। গুরুত্বর আহত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রোকনুজ্জামান ও ফারহান, ট্রাকের চালক ও সহকারী এবং দুজন পথচারী রয়েছেন। ছয়জন আহতকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে, রোকনুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাসপাতালে ছুটে আসে। আহত রোকনের অবস্থা আশঙ্কাজনক।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর