কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয় বলে নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক এখলাস উদ্দিন ও আহবায়ক সোহাগ, বদরুল আমিন বদরুল।
সাদেক হোসেন কে সভাপতি ও মনিরুজ্জামান রাসেল কে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয় ।
এসময় বার্তা বাজারকে সভাপতি সাদেক হোসেন জানান, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেখ মুজিবুর রহমানে আদর্শকে বাস্তাবায়ন করবো। আর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাসেল জানালেন, শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সর্বাত্তক কাজ করবে তারা।
বার্তা বাজার/এস.আর