সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কাল

প্রথমবারের মতো কৃষি বিষয়ক সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামীকাল ৩০ নভেম্বর সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সার্বিক তত্ত্ববধানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ আরও ৫ টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ টি ভবনে ১৫৭ টি কক্ষে ৯ হাজার ৩২৫ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরীক্ষা চলাকালীন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কেউ যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত করার চেষ্টা করে তাহলে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে ইতোমধ্যেই হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ এমনকি পরীক্ষা চলাকালীন পরিদর্শকবৃন্দর কেহই মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।

উল্লেখ্য, ২০১৯-২০ স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য ৭৪ হাজার ৪৫৬টি আবেদন জমা পড়ে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী মোট আসনের ১০ গুণ অর্থাৎ ৩৫ হাজার ৫৫০ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ায় বাদ পড়ে ৩৮ হাজার ৯৫৬ জন আবেদনকারী।

ভর্তি পরীক্ষার ফলাফল এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission-agri.org) থেকে জানা যাবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর